আমাদের সম্পর্কে
কল্লোল স্পন্দন সেবা সংঘ একটি সামাজিক ও অরাজনৈতিক ক্লাব, যার যাত্রা শুরু ১৯৮৮ সালে।
আমাদের পথচলা
“কল্লোল স্পন্দন সেবা সংঘ” একটি সামাজিক ও অরাজনৈতিক ক্লাব। কয়েকজন বন্ধু, বড় ভাই ও ছোট ভাই মিলে ১৯৮৮ সালে ক্লাবটি প্রতিষ্ঠা করেন। শুরুতে কল্লোল ঘ ও ঙ বিল্ডিংয়ের কোণায় বাঁশের বেড়া ও টিনের ছাউনি দিয়ে ক্লাবঘর তৈরি করে আমাদের কার্যক্রম শুরু হয়।
এরপর ১৯৯৫ সালে খ বিল্ডিং ও পানির পাম্পের বাউন্ডারির মাঝামাঝি ছোট্ট একটি জায়গায় ক্লাবটি স্থানান্তর করা হয়। ইট, বালি ও সিমেন্ট দিয়ে তৈরি সেই ক্লাবঘরের কাজ ছোট ভাই, বন্ধু ও সবার সম্মিলিত প্রচেষ্টায় অনেক কষ্টে সম্পন্ন হয়েছিল। সেই থেকে ক্লাবের পথচলা; ২০২৬ সালে এসে ৩৮ বছরের এই যাত্রায় জমেছে অসংখ্য সুখ-দুঃখের গল্প, যা বলে শেষ করা যাবে না।
ক্লাবের প্রথম সভাপতি ছিলেন হুমায়ুন কবির এবং সেক্রেটারি ছিলেন মোহাম্মদ জসীমউদ্দিন মামুন। সদস্য ছিলেন আরও অনেকে; উল্লেখযোগ্যদের মধ্যে ছিলেন গল্প, সোহেল, লাভলু, রিপনসহ আরও অনেকে।
খেলাধুলা ও বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশগ্রহণের উদ্দেশ্যে আমাদের এই ক্লাব প্রতিষ্ঠিত হয়েছিল; কোনো ধরনের রাজনৈতিক কার্যকলাপের জন্য নয়। এই ক্লাব আমাদের অন্তরের স্মৃতি ও শৈশবের কথা বহন করে। আমরা প্রত্যাশা করি, সবাই মিলে একে আরও অনেক দূর এগিয়ে নিতে পারব, ইনশাআল্লাহ। ধন্যবাদান্তে, কল্লোল স্পন্দন সেবা সংঘ।
সভাপতির বক্তব্য
যেকোনো ভালো কাজের জন্য সংগঠিত হওয়া অনেক কঠিন। তার চেয়েও কঠিন সংগঠিত দলকে দিনের পর দিন ভালো কাজে সম্পৃক্ত রেখে পথ চলা। শত প্রতিকূলতার মাঝে দীর্ঘ পথচলার সঙ্গী, যেখানে কেটেছে শৈশব—“কল্লোল স্পন্দন ক্লাব”।
সভাপতি, কল্লোল স্পন্দন সেবা সংঘ
আমাদের অঙ্গীকার
মানুষকে একত্র করা, সামাজিক বন্ধন দৃঢ় করা এবং সেবা, যোগাযোগ ও আনন্দ উদযাপনের সুযোগ তৈরি করাই আমাদের লক্ষ্য।
যে মূল্যবোধ আমাদের এক করে
একতা
মানুষ একসঙ্গে থাকলেই একটি শক্তিশালী সমাজ গড়ে ওঠে।
যত্ন
আমরা বিশ্বাস করি, মনোযোগ দিয়ে শোনা ও একে অপরের পাশে থাকাই সেবার শুরু।
উদযাপন
একসঙ্গে কাটানো সুন্দর মুহূর্ত আমাদের সামাজিক বন্ধনকে দৃঢ় করে।